শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | 251 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আল আরাফাহ ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনাইটেড ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাভেলো আইসক্রিমের ১ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির ১ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com