বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৩৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ জুন ২০২৪ | 191 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৩৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির মোট ১৩৮ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৯ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৯টি হলো- ইউনিলিভার কনজ্যুমার, ন্যাশনাল ব্যাংক, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আজ এই ৯ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩০ কোটি ৬৯ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৭৪ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ২২ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৭ কোটি ৮৯ লাখ ৪১ হাজার টাকার ইউনিট লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৭ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ৪ কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকা, গ্রামীণফোনের ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৪২ লাখ ৫৫ হাজার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com