ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১১৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | 143 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১১৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির মোট ১১৮ কোটি ৮২ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- ইউনাইটেড ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বিচ হ্যাচারি, এমজেএল বিডি, খান ব্রাদার্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১১ কোটি ৫৪ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির ৮৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ লাখ ৫২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এমজেএল বিডির ২ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা, খান ব্রাদার্সের ২ কোটি ৬০ লাখ ৭৮ হাজার এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৫ পিএম | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com