ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | 180 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২০ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির মোট ১১৩ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- ইউনিলিভার কনজ্যুমার, বার্জার পেইন্টস, রেকিট বেনকিজার, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯৩ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বার্জার পেইন্টসের ১২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১১ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেকিট বেনকিজার।

অন্য দুইটি কোম্পানির মধ্যে- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১০ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ৪ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৬ পিএম | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com