ব্লক মার্কেটে ১০৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | 207 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১০৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির মোট ১০৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- সিটি জেনারেল ইন্সুরেন্স, ইসলামী ব্যাংক, সানলাইফ ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং ফাইন ফুডস লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৭৯ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৩১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ইসলামী ব্যাংকের ১১ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৮ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সানলাইফ ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৬৭ লাখ ১৩ হাজার টাকা এবং ফাইন ফুডস লিমিটেডের ৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৯ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com