মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক-শেয়ারবাজারের জন্য নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | 216 বার পঠিত | প্রিন্ট

ব্যাংক-শেয়ারবাজারের জন্য নতুন সুবিধা
Responsive Ad Banner

সেবার বিপরীতে অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সেবার জন্য অর্থ পাঠাতে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন আর প্রয়োজন হবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো এখন থেকে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী বৈদেশিক ব্যয় বাবদ অর্থ বিদেশে পাঠাতে পারবে। শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোও একই সুবিধা পাচ্ছে।

Responsive Ad Banner

রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, সেবা খাতের ব্যয়ের মধ্যে রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স আলমনার্ক, ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ব্যয়, ক্রেডিট রেটিং সার্ভিস ফি, মূল্য যাচাই ফি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

পাশাপাশি, বিদেশ ভ্রমণকারীদের লাউঞ্জ সুবিধার জন্যও খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে, তবে বছরে একজন কার্ড হোল্ডার ৫০০ মার্কিন ডলারের বেশি খরচ করতে পারবেন না।

সার্কুলারে আরও বলা হয়েছে যে, শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেমন ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আর্থিক তথ্য এবং যোগাযোগ সেবা সংক্রান্ত ফি প্রেরণের জন্যও অনুমতির প্রয়োজন হবে না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্বে এসব ব্যয় পরিশোধের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হতো। সার্কুলারটি সেই প্রক্রিয়াকে সহজ করে তুলেছে, ফলে বিদেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়টি আরেকটু আরো সহজ হলো।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com