নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | 283 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ২২ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন বেলা ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
শেয়ারবাজার২৪
Posted ৯:০৭ এএম | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.