রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বে-মেয়াদি সন্ধানী ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুন ২০২২ | 207 বার পঠিত | প্রিন্ট

বে-মেয়াদি সন্ধানী ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
Responsive Ad Banner

বে-মেয়াদি সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড (ওপেন-ইন্ড) এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (০১ জুন) বিএসইসির ৮২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ২০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৫:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০১ জুন ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com