বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা বন্ধ হয়নি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | 202 বার পঠিত | প্রিন্ট

বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা বন্ধ হয়নি
Responsive Ad Banner

বেক্সিমকো গ্রুপের যে ১৬টি কারখানা সম্প্রতি লে-অফ ঘোষণা করা হয়েছে সেগুলোর সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা বন্ধ হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি চিঠির জবাবে এই তথ্য জানিয়েছে কোম্পনিটি।।

গাজীপুরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা গত ১৭ ডিসেম্বর বন্ধ ঘোষণা করা হয়। এদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

বন্ধের কারণ হিসেবে বলা হয়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও কারখানার নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণখেলাপি থাকায় আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ জন্য বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড ও গার্মেন্টসের ১৬টি প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর থেকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক বন্ধ থাকবে।

এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হলে ডিএসইর পক্ষ থেকে বেক্সিমকো লিমিটেডের কাছে বিস্তারিত সম্পর্কে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। জবাবে বেক্সিমকো লিমিটেড জানায়, আলোচিত কারখানাগুলো তাদের সঙ্গে সম্পর্কিত নয়।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com