বেক্সিমকোর সুকুক বন্ডের আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ | 966 বার পঠিত | প্রিন্ট

বেক্সিমকোর সুকুক বন্ডের আবেদনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

আগামী ১৬ আগস্ট, সোমবার থেকে শুরু হবে পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) এর প্রস্তাবিত ইসলামী শরীয়াহসম্মত বন্ড বা সুকুক বন্ডের আবেদন গ্রহণ। ২৩ আগস্ট, সোমবার পর্যন্ত গ্রহণ চলবে। সুকুকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। আর ৫০ টি ইউনিট নিয়ে এর ন্যুনতম লট। এ হিসেবে এ লটের দাম ৫ হাজার টাকা। বন্ডের মেয়াদী পরিশোধের ন্যুনতম হার হবে ৯ শতাংশ। এর আগে গত ২৩ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৯তম কমিশন সভায় কোম্পানিটির সুকুক বন্ড ইস্যুর জন্য অভিপ্রায় পত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৫ বছর মেয়াদি অ্যাসেট ব্যাকড গ্রিন সুকুক ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে বেক্সিমকো। এটি কনভার্টেবল অথবা রিডিমেবল হতে পারে। অর্থাৎ বন্ডের একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকতে পারে; আবার মেয়াদ শেষ সম্পূর্ণ অবসায়নের বিকল্পও থাকতে পারে এতে।

Responsive Ad Banner

অভিপ্রায়পত্র পাওয়ার ৫ কার্যদিবসের মধ্যে সুকুকের প্রস্তাবিত ট্রাস্টির নিবন্ধন সনদ, এবং কমিশন কর্তৃক অনুমোদিত ট্রাস্ট ডিডিসহ চূড়ান্ত সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট জমা দিতে হবে। এগুলো পাওয়ার পর কমিশন সম্মতিপত্র ইস্যু করবে।

বন্ডের ৩ হাজার কোটি টাকার মধ্যে ৭৫০ কোটি টাকা বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে এবং এক হাজার ৫০০ কোটি টাকা শেয়ারহোল্ডার ব্যতিত অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। বাকী ৭৫০ কোটি টাকার বন্ড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু করা হবে।

সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর দুটি সহযোগী প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেডে বিনিয়োগ করা হবে। এই দুটি কোম্পানি সৌর বিদ্যুৎ উৎপাদন করবে এবং এর মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে ভূমিকা রাখবে।

বেক্সিমকোর এই সুকুকের ইস্যু ম্যানেজার, অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করছে। আর ট্রাস্টি হিসেবে রয়েছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৭ পিএম | শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com