শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগের তথ্য হালনাগাদের আহ্বান আইডিএলসির

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ | 278 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগের তথ্য হালনাগাদের আহ্বান আইডিএলসির
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) এবং ব্যাংক এ্যাকাউন্টসহ বিও হিসাবের তথ্য হালনাগাদ করার আহ্বান জানিয়েছে আর্থিক খাতের কোম্পানির আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ডের ওপর ৫ শতাংশ কর অব্যাহতির জন্য নিজ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সাথে ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার অনুরোধ করেছে কোম্পানিটি। এছাড়া বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিকানা এবং বিও হিসাবের বিস্তারিত তথ্যও ১৫ মার্চের মধ্যে জমা দিতে বলেছে কোম্পানিটি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন ৫৪(বি) অনুযায়ী, তাদের ডিভিডেন্ডের উপর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কর কর্তন করা হবে। আর যাদের ১২ সংখ্যার টিআইএন আপডেট রয়েছে তাদের ১০ শতাংশ কর কর্তন করা হবে।

Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে অর্থাৎ আগামী ৮ মার্চের আগে বিনিয়োগকারীদের টিআইএন নম্বর ও বিও হিসাবের তথ্য হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, আইডিএলসি ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০২১ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com