বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪ | 270 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- আইএফআসি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার, লাভেলো আইস্ক্রিম, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ওয়ালটন হাইটেক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১৭০ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৯ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ৯ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ মেঘনা পেট্রোলিয়ামের ২৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৮ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ২৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩৫ টাকা ৬০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ১৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১১ কোটি ৬৪ লাখ টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৯ কোটি ৯৭ লাখ টাকা, ওয়ালটন হাইটেকের ৮ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com