বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ২০৩ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ২০৩ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২০-২৪ আগস্ট, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৬২৫ টাকা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২২ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা। শেয়ারটির শেষ দর ছিল ৪৬১ টাকা ৫০ পয়সা।

ব্র্যাক ব্যাংক পিএলসি (BRACBANK) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৫৯ লাখ টাকা। শেয়ারটির বাজারদর ছিল ৬৪ টাকা ২০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQURPHARMA)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারটির শেষ দর ছিল ২১৭ টাকা ৬০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল প্রাইম ব্যাংক পিএলসি (PRIMEBANK)। ব্যাংকটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা। শেয়ারটির শেষ দাম ছিল ২৮ টাকা ২০ পয়সা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সাইহাম টেক্সটাইলস লিমিটেড (SAIHAMTEX)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। শেয়ারটির বাজারদর ছিল ৩৪ টাকা ৯০ পয়সা।

সামোরিতা হাসপাতাল লিমিটেড (SAMORITA) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা। শেয়ারটির দাম ছিল ৯১ টাকা ২০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড (SONARGAON)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা। শেয়ারটির শেষ দর ছিল ১০২ টাকা ৯০ পয়সা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (ALARABANK) নবম স্থানে রয়েছে। ব্যাংকটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারটির বাজারদর ছিল ১৫ টাকা ৭০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি (MALEKSPIN)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা। শেয়ারটির শেষ দর ছিল ৪৮ টাকা।

Facebook Comments Box

Posted ৫:২৯ পিএম | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com