বিডি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ জুলাই ২০২১ | 418 বার পঠিত | প্রিন্ট

বিডি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড (বিডি ফাইন্যান্স)। মঙ্গলবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১১ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ১ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৪ পয়সা।

দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫২ পয়সা, যা গত বছর ২ টাকা ১ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:২৮ এএম | বুধবার, ২৮ জুলাই ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com