মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিডি পেইন্টসের অর্থ উত্তোলনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | 383 বার পঠিত | প্রিন্ট

বিডি পেইন্টসের অর্থ উত্তোলনের অনুমোদন
Responsive Ad Banner

এসএমই প্ল্যাটফর্মে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে বিডি পেইন্টস লিমিটেড। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ সিকিউনিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৮২০তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, প্রতিষ্ঠানটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

প্রতিষ্ঠানটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com