বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাজারে কৃত্রিম দর বৃদ্ধি, বিএসইসির এনফোর্সমেন্ট রিপোর্টে উঠে এলো কারসাজির চিত্র

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট

বাজারে কৃত্রিম দর বৃদ্ধি, বিএসইসির এনফোর্সমেন্ট রিপোর্টে উঠে এলো কারসাজির চিত্র
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত Agni Systems Limited-এর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ানোর ঘটনায় সিটি ব্যাংক, ব্যাংকটির সাবেক ফান্ড ম্যানেজারসহ মোট সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির জানুয়ারি মাসের এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে।

বিএসইসির তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালের জুন থেকে নভেম্বর—এই পাঁচ মাসে অগ্নি সিস্টেমসের শেয়ারদর ২৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪১ টাকা ২০ পয়সায় উন্নীত হয়, যা প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি। কমিশনের মতে, এ সময় পরিকল্পিত লেনদেনের মাধ্যমে কৃত্রিমভাবে দর বাড়িয়ে বাজারের স্বাভাবিক শৃঙ্খলা বিঘ্নিত করা হয়েছে।

Responsive Ad Banner

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংকের তৎকালীন পোর্টফোলিও ম্যানেজার সানোয়ার খান নিজের দায়িত্ব ও প্রভাব ব্যবহার করে নিজ নামে এবং তার স্ত্রী ও ভাইয়ের বিও হিসাবের মাধ্যমে লেনদেন পরিচালনা করেন। এই প্রক্রিয়ায় ব্যাংকটির প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূলধনী ক্ষতি হলেও সানোয়ার খান ও তার পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মুনাফা অর্জন করেন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সানোয়ার খানকে ১ কোটি ৫১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার স্ত্রী আসমাউল হুসনাকে ১ লাখ টাকা এবং ভাই আনোয়ার পারভেজ খানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারসাজির সঙ্গে সংশ্লিষ্ট আবু তাহের শিকদারকে ৬২ লাখ টাকা, উম্মে সালমা নিপাকে ২ লাখ টাকা এবং বিপ্লব শেখকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিটি ব্যাংককেও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিটি ব্যাংক জানিয়েছে, সানোয়ার খান তার ব্যক্তিগত ও স্বজনদের লেনদেন সংক্রান্ত তথ্য কর্তৃপক্ষের কাছে গোপন রেখেছিলেন। বিষয়টি উদঘাটিত হওয়ার পর ১৯ আগস্ট ২০২৫ তারিখে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। ব্যাংকটির দাবি, শেয়ার কারসাজির ঘটনায় প্রতিষ্ঠানের কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা ছিল না; এটি সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত অনিয়ম।

 

Facebook Comments Box

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com