বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | 373 বার পঠিত | প্রিন্ট

বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ড’ ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৮৯১তম কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে জানা গেছে, বন্ডটি ইস্যু করে ব্যাংকটি বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

বন্ডটি ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। আলোচিত বন্ডের কুপন রেট হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আন্ডার রাইটার হিসেবে কাজ করছে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com