বন্ড অনুমোদন পেয়েছে আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুন ২০২২ | 402 বার পঠিত | প্রিন্ট

বন্ড অনুমোদন পেয়েছে আইএফআইসি ব্যাংক
Responsive Ad Banner

৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক। বুধবার (০১ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৫তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা গেছে, সাত বছর মেয়াদী এই বন্ডটি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন কর্পোরেটসসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইএফআইসি ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে। এছাড়াও উক্ত বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫১ পিএম | বুধবার, ০১ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com