শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারজানা লালারুখকে বিএসইসি’র নতুন কমিশনার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | 258 বার পঠিত | প্রিন্ট

ফারজানা লালারুখকে বিএসইসি’র নতুন কমিশনার নিয়োগ
Responsive Ad Banner

ফারজানা লালারুখ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ।

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ফারজানা লালারুখের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Responsive Ad Banner

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য ফারজানা লালারুখকে বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো।

এর আগে গত ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান ও ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে বিএসইসি’র কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য গত ৫ আগস্ট সরকারের পতনের পরে ১০ আগস্ট বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর ২দিন পরে ১২ আগস্ট পদত্যাগ করেন কমিশনার অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com