বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ জুন ২০২৪ | 443 বার পঠিত | প্রিন্ট

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
Responsive Ad Banner

ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট বা সুদহার ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড। সমাপ্ত অর্ধবছরের জন্য ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে।

রোববার (২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয় বলে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে।

Responsive Ad Banner

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি গত ২৭ ডিসেম্বর থেকে ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

প্রিমিয়ার ব্যাংক বন্ডটির আকার ২০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০ হাজার।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com