নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ | 296 বার পঠিত | প্রিন্ট
প্রায় ৭০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক। এরা হলেন- শামসুন নাহার রহমান এবং মিজানুর রহমান। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ওই ২ উদ্যোক্তা মোট ৬৯ লাখ ৩৮ হাজার ৪১৯টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে শামসুন নাহার রহমান ৩৩ লাখ ৮২ হাজার ১৫৬টি এবং অপর পরিচালক মিজানুর রহমান ৩৫ লাখ ৫৬ হাজার ২৬৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। উল্লেখিত পরিমাণ শেয়ার বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
শেয়ারবাজার২৪
Posted ১:৪০ পিএম | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.