পতন ঠেকাতে কঠোর নজরদারি দরকার, নইলে বাজার ঘুরে দাঁড়াবে না

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

পতন ঠেকাতে কঠোর নজরদারি দরকার, নইলে বাজার ঘুরে দাঁড়াবে না
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস এবং চলতি সপ্তাহের তিন দিন ধরে বাজারে যে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে, তা যদি দুই মাস আগ থেকেই ধারাবাহিকভাবে বজায় থাকত, তাহলে আজ বাজার অনেক বেশি চাঙ্গা ও স্থিতিশীল থাকত। কিন্তু গত দুই মাসেরও বেশি সময় ধরে বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। টানা দরপতনের কারণে বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই কমে গেছে। নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না তারা। কারণ ইতিমধ্যে বিনিয়োগ করে মুনাফার বদলে লোকসানের মুখে পড়তে হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, নিয়ন্ত্রক সংস্থা যদি পতন রোধে বাজার মনিটরিং জোরদার করে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে বাজার এখনও চাঙ্গা ও স্থিতিশীল হতে পারে। বাজারকে স্বাভাবিকভাবে চলতে দিলে একটি চক্র সুযোগ নিতে পারে। তারা পরিস্থিতির সুবিধা নিয়ে বাজার স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়াবে, যার নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক বাজার চিত্রে। তবে বর্তমান কমিশন বাজার মনিটরিংয়ে প্রয়োজনীয় তৎপরতা দেখাচ্ছে না। বাজারে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে বর্তমান কমিশনকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে বিনিয়োগকারী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসতে হবে। একই সঙ্গে বড় পুঁজির বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে; তবেই বাজার স্বাভাবিক ও স্থিতিশীল হবে।

Responsive Ad Banner

এদিকে, আজ (১০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৬.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩.৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৭.৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৬৪টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩ কোটি ৭৯ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৮টির, কমেছে ৪০টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৯৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৬.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সিএএসপিআই ১৪.৫১ পয়েন্ট কমেছিল।

 

 

Facebook Comments Box

Posted ৩:৪২ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com