নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | 91 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় প্রান্তিকের (সেপ্টেম্বর’২৫-ডিসেম্বর’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (সেপ্টেম্বর’২৫- ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সা।
Posted ১:৩৪ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.