নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৭ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৩ টাকা ৬৪ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ২ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
Posted ৭:৩৬ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.