বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | 460 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদন করা হয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ঘোষিত ডিভিডেন্ড। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।

জানা যায়, এজিএম এ কোম্পানীর বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালী সংযুক্ত হন। শেয়ারহোল্ডারগণ তাদের মতামতে কোম্পানীর বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য সুপারিশকৃত প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অংশগ্রহণকারী শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাগণদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানীর অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Responsive Ad Banner

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলন- কোম্পানীর ভাইস চেয়ারম্যান এস এফ রওশন আক্তার, পরিচালক মতিউর রহমান, মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান, এয়ার কমোডর (অবঃ) মোঃ আবু বকর এফসিএ, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, মোঃ হারুন পাটোয়ারী, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও জাকির আহমেদ খান, উদ্যোক্তা শেয়ার হোল্ডার সফিকুর রহমান টিটু, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এবং কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়া।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:১১ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com