শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাভানা ফার্মার কাট-অফ প্রাইস নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ | 430 বার পঠিত | প্রিন্ট

নাভানা ফার্মার কাট-অফ প্রাইস নির্ধারণ
Responsive Ad Banner

কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে নাভানা ফার্মাসিউটিক্যালসের। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির শেয়ারদর নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকায়। এর আগে গত ৪ জুলাই বিকাল ৫টা থেকে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য কোম্পানিটির বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।

জানা যায়, বুক বিল্ডিং পদ্ধতিতে নাভানা ফার্মাসিউটিক্যালস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। যা ভবন নির্মাণ, সেফালোস্পোরিয়ান ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

Responsive Ad Banner

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটির ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৫২ পয়সা।

২০২২ সালের ৩০ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে পূণ:মূল্যায়নসহ ৪৩ টাকা ৫৩ পয়সায়। আর পূণ:মূল্যায়ন ছাড়া এই সম্পদের পরিমাণ ১৯ টাকা ০২ পয়সা।

নাভানা ফার্মাসিউটিক্যালসের কাট-অফ প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্টে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। এছাড়া ফেয়ার ভ্যালু থেকে ২০ শতাংশ উপরে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ১৫ শতাংশ শেয়ার ইস্যু করা হবে।

উল্লেখ্য কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।

গত ৮ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৬তম সভায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বুক বিল্ডিংয়ের অনুমোদন দেয়া হয়।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com