বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | 161 বার পঠিত | প্রিন্ট

নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
Responsive Ad Banner

নতুন করে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড । ইতিমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের ৪ কোটি ৬৭ লাখ নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে শেয়ারে রূপান্তর করবে। অর্থাৎ ড্যাফোডিল ফ্যামেলি কনসার্নের নামে নতুন শেয়ারগুলো ইস্যু করা হবে।

Responsive Ad Banner

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ২৬২টি। এর মধ্যে ৪১ দশমিক ৪০ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫১ শতাংশ এবং বিদেশি বিনিয়োকারীদের কাছে দশমিক ১০ শতাংশ শেয়ার আছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com