ব্রেকিং >>
ব্রেকিং >>

দ্বিতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফায় বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 45 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফায় বড় উল্লম্ফন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০ জুন ২০২৬ সমাপ্ত প্রথমার্ধের (জানুয়ারি-জুন) এবং দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৬৭তম সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির সুদ থেকে আয় হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২০ কোটি ১৯ লাখ ৩৩ হাজার টাকা।

Responsive Ad Banner

একই সময়ে আমানত ও ঋণের সুদ ব্যয় কমে ১২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকা। ফলে নিট সুদ আয় বেড়ে ৫ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ কোটি ৩১ লাখ ২ হাজার টাকা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪ কোটি ৫১ লাখ ৯ হাজার টাকা।

এ সময়ে পরিচালন ব্যয় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ৫ লাখ ৭১ হাজার টাকা।

ঋণের বিপরীতে প্রভিশন বাবদ ব্যয় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ১ কোটি ৪৫ লাখ ৬১ হাজার টাকা প্রভিশন ফেরত এসেছিল।

সব মিলিয়ে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পূর্ব মুনাফা হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

কর পরিশোধের পর কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ২ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা।

ফলে দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির সুদ থেকে আয় হয়েছে ৩৭ কোটি ১০ লাখ ৯৮ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

এ সময়ে নিট সুদ আয় বেড়ে ১০ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা।

প্রথম ছয় মাসে কোম্পানিটির মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৩৬ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার টাকা।

একই সময়ে মোট পরিচালন ব্যয় হয়েছে ৪ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকা।

ঋণ ও অগ্রিমের বিপরীতে ৬ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকা প্রভিশন রাখা হয়েছে। আগের বছরের একই সময়ে এ খাতে ছিল ১১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা।

ফলে কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ৯ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৬৭ লাখ ১৮ হাজার টাকা।

কর বাবদ ৩ কোটি ৮৮ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ের পর কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা।

এর ফলে প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ২ টাকা ৭৪ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭৯ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৪৯ টাকা ৫৫ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৮ পয়সা।

নগদ প্রবাহ বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ হয়েছে ৪৪ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৪ কোটি ২২ লাখ ২২ হাজার টাকা।

অর্থায়ন কার্যক্রমে ১৮৬ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা নগদ বহির্গমন হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে বহির্গমন ছিল ৬৩ কোটি ৮৫ লাখ ৭২ হাজার টাকা।

ফলে ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির নগদ ও নগদ সমতুল্য সম্পদ দাঁড়িয়েছে ১৩২ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৮৮ কোটি ১৮ লাখ ৬১ হাজার টাকা।

এছাড়া, কোম্পানিটি ২০২৫ সালের ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করায় প্রথম ছয় মাসে ৩০ কোটি ৪৩ লাখ ২ হাজার টাকা রিটেইনড আর্নিংস থেকে সমন্বয় করা হয়েছে। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির মোট শেয়ারহোল্ডারদের ইকুইটি দাঁড়িয়েছে ১০৩ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১০০ কোটি ৫১ লাখ ৬৬ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৭:১০ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com