ব্রেকিং >>
ব্রেকিং >>

দ্বিতীয় প্রান্তিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের বড় লোকসান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ | 274 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের বড় লোকসান
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ০৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৭ পয়সা।

Responsive Ad Banner

এছাড়া, দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) হয়েছে মাইনাস ৯ টাকা ০৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা।

প্রান্তিক শেষে ৩০ জুন, ২০২৫ তারিখে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে মাইনাস ৩৮ টাকা ৩৩ পয়সা, যা কোম্পানিটির আর্থিক অবস্থার জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

 

Facebook Comments Box

Posted ১১:৩৪ এএম | বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com