শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পরপর লভ্যাংশহীন গ্লোবাল হেভি কেমিক্যালস: লোকসান কমলেও ক্যাশ ফ্লো নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | 71 বার পঠিত | প্রিন্ট

দুই বছর পরপর লভ্যাংশহীন গ্লোবাল হেভি কেমিক্যালস: লোকসান কমলেও ক্যাশ ফ্লো নেগেটিভ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করছে না। আগের অর্থবছরের মতো এবারও কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ নীতি অনুসরণ করছে।

কোম্পানি সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৯ পয়সা। যদিও আগের বছর ইপিএসের পরিমাণ ছিল আরও বেশি—প্রতি শেয়ারে লোকসান ৫ টাকা ৭৭ পয়সা।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৮৫ পয়সা, যা এর আগের বছরের ২ টাকা ৪২ পয়সার তুলনায় নিম্নমুখীচাপ নির্দেশ করে।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৮ পয়সায়।

কোম্পানিটি এখনো বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি নির্ধারণ করেনি। তবে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com