দুই কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | 225 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি দুটি হলো- ওয়ান ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এই দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ কোম্পানি দুটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

এই লক্ষ্যে ব্যাংক দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। তারই আলোকে ব্যাংক দুটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

Responsive Ad Banner

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্র জানিয়েছে, এখন থেকে ব্যাংকটির নাম ‘ওয়ান ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ওয়ান ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

এদিকে, ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:২৩ পিএম | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com