দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | 257 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠান দুটি হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ফিড মিলস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ টাকা ০৮ পয়সা।

Responsive Ad Banner

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ২৪ পয়সা।

আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ মার্চ।

ন্যাশনাল ফিড মিলস: ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উক্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের অর্থবছরে যেখানে শেয়ারপ্রতি ৭১ পয়সা লোকসান ছিল।

২০২৪ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ০৯ পয়সা।

কোম্পানিটির এজিএম এবং রেকর্ড তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Facebook Comments Box

Posted ৫:০১ পিএম | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com