দুই কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ | 227 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২টি হলো- তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তাল্লু স্পিনিং ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগে অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৯০ পয়সা।

Responsive Ad Banner

৩০ জুন,২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৮ টাকা ৮৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ০১ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো ছিল (ঋণাত্মক) ০২ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ে অক্টোবর।

এদিকে, মিথুন নিটিং অ্যান্ড ডাইং ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে তাদের কারখানা বন্ধ রয়েছে। এজন্য কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস), ক্যাশ ফ্লো এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) সংক্রান্ত তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্ত কমিটির কাছে হস্তান্তর করেছে।

‘নো ডিভিডেন্ড’ ঘোষণা সংক্রান্ত কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর, দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com