শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কোম্পানিকে ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ | 322 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানিকে ডিএসইর শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ায় কারণে শোকজ করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি ২টি হলো ওরিয়ন ইনফিউশন এবং বিআইএফসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায় কোম্পানি ২টির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি ২টি ০৩ আগস্ট জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার দর বিশ্লেষণে দেখা যায়, গত ০৫ জুলাই ওরিয়ন ইনফিউশন শেয়ার দর ছিল ৯৩ টাকা ৪০ পয়সা। ০৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১২৫ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়। গত এক মাসে কোম্পানিটির দর বেড়েছে ৩৪.৩৬ শতাংশ।

গত ০৫ জুলাই বিআইএফসির শেয়ার দর ছিল ৬ টাকা ৪০ পয়সা। ০৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। গত এক মাসে কোম্পানিটির দর বেড়েছে ৯৩.৭৫ শতাংশ।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com