নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৬ এপ্রিল বিকেল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এর আগের প্রান্তিকে (৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের ৩ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.