বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন কোম্পানির বোর্ড সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | 250 বার পঠিত | প্রিন্ট

তিন কোম্পানির বোর্ড সভা স্থগিত
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের তিন কোম্পানিরে বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানি তিনটি হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

রূপালী লাইফ : কোম্পানিটির বোর্ড সভা ৫ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় চলতি ২০২৪ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রকাশ করা হতো। অনিবার্য কারণবশত কোম্পানিটির সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ ও সময় পরে জানাবে কোম্পানিটি।

Responsive Ad Banner

জনতা ইন্স্যুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা মঙ্গলবার বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ১১ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রাইম ইসলামী লাইফ : কোম্পানিটির বোর্ড সভা ৮ আগস্ট বেলা আড়াইটায় নির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণবশত কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ ও সময় পরে জানাবে কোম্পানিটি। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৪ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com