ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের বড় পতন, সাড়ে ৩ মাসের সর্বনিম্নে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | 4 বার পঠিত | প্রিন্ট

সূচকের বড় পতন, সাড়ে ৩ মাসের সর্বনিম্নে ডিএসইএক্স
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ (১৩ সেপ্টেম্বর) শেয়ারবাজারে শুরু হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ারদর হ্রাস পেয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, চলমান ধারাবাহিক দরপতনে শেয়ারবাজার ধসের মুখে পড়েছে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও গভীর হচ্ছে। একইসঙ্গে নতুন কমিশনের ওপরও আস্থা হারিয়েছেন তারা। ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে যে, বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ। বাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থার কোনো পদক্ষেপ বা উদ্যোগও চোখে পড়ছে না। যে ধারাবাহিকতায় দরপতন শুরু হয়েছে, তাতে অদূর ভবিষ্যতে বাজার আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের উচিত বর্তমান কমিশন পরিবর্তন করে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করা। অন্যথায় বাজারের অবস্থা আরও শোচনীয় হবে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৮.৫৫ পয়েন্টে নেমে এসেছে, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৩ জুন ডিএসইর সূচক ছিল প্রায় ৫ হাজার ৪৪২ পয়েন্ট। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ২৩.২৯ পয়েন্ট কমে ২ হাজার ৭২.০১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৭টির দর বেড়েছে, ৩৩৬টির দর কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে এদিন প্রায় ৫৭১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫৪৪ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৮টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫০.৮৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১৫.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ১ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:০৫ পিএম | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com