নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস লিমিটেড (BESTHLDNG) । কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় এবং রেকর্ড ডেট মহামান্য আদালতের (Honorable Court) আদেশ পাওয়ার পর জানানো হবে। একই সঙ্গে এজিএমের ভেন্যুও পরবর্তী এজিএম নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সমাপ্ত অর্থবছরের সমন্বিত (কনসোলিডেটেড) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মৌলিক শেয়ারপ্রতি আয় (Basic EPS) হয়েছে ৩০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৪৩ পয়সা। এছাড়া হ্রাসকৃত শেয়ারপ্রতি আয় (Diluted EPS) দাঁড়িয়েছে ২৮ পয়সা, যা ২০২৪ অর্থবছরে ছিল ১ টাকা ৩৭ পয়সা।
একই সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) কমে ৫৩ টাকা ৫৬ পয়সায় নেমে এসেছে, যা আগের অর্থবছরের শেষে ছিল ৫৭ টাকা ৮২ পয়সা।
অন্যদিকে, সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যা ২০২৪ অর্থবছরে ছিল ১ টাকা ৮২ পয়সা। ফলে আগের বছরের তুলনায় কোম্পানিটির আয়, নিট সম্পদ মূল্য এবং পরিচালন নগদ প্রবাহ—তিনটি সূচকেই অবনতি হয়েছে।
Posted ১২:২৮ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.