বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভিডেন্ড ঘোষণা করেছে বার্জার পেইন্টস

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জুলাই ২০২১ | 381 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ঘোষণা করেছে বার্জার পেইন্টস
Responsive Ad Banner

৩১ মার্চ, ২০২১ পর্যন্ত সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ আগস্ট।

Responsive Ad Banner

আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ বার্জার পেইন্টসের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫৮ টাকা ০৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ৫২ টাকা ২২ পয়সা ছিল।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭২ টাকা ১০ পয়সা, যা আগের বছর ৮১ টাকা ৯০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩২ টাকা ৭৮ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com