বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভিডেন্ড ঘোষণা করেছে ফিনিক্স ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ জুন ২০২১ | 401 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ঘোষণা করেছে ফিনিক্স ফাইন্যান্স
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক। বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ডসভায় এ ঘোষনা দেয়া হয়। একই বোর্ড সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা।

এদিকে, এ কোম্পানি ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com