মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিভিডেন্ডের সাথে আর্থিক সূচকে উন্নতি দেখাল প্রগতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | 38 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ডের সাথে আর্থিক সূচকে উন্নতি দেখাল প্রগতি ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক ; পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড (PRAGATIINS) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ১৮ জুন ২০২৬ তারিখ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে ২০২৬।

Responsive Ad Banner

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫ টাকা ৩১ পয়সা, যা আগের বছর (২০২৪) ছিল ৫ টাকা ২৪ পয়সা (পুনর্নির্ধারিত)। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে হয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ছিল ৫৩ টাকা ৮২ পয়সা।

তবে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) কমে দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ৩ টাকা ১৩ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বোনাস শেয়ার ঘোষণার মূল উদ্দেশ্য হলো পরিশোধিত মূলধন বৃদ্ধি করা, যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক বীমা বাজারে কোম্পানির আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এই বোনাস শেয়ার সম্পূর্ণভাবে রিটেইনড আর্নিংস থেকে প্রদান করা হচ্ছে।

এছাড়া কোম্পানি স্পষ্ট করেছে যে, কোনো মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা অবাস্তবায়িত মুনাফা থেকে বোনাস শেয়ার ঘোষণা করা হয়নি। এমনকি কোম্পানি প্রতিষ্ঠার পূর্ববর্তী মুনাফা থেকেও এ লভ্যাংশ দেওয়া হয়নি এবং লভ্যাংশ প্রদানের পর রিটেইনড আর্নিংস ঋণাত্মক বা ডেবিট ব্যালান্সে পরিণত হবে না।

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com