শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসই’র শোকজের কবলে ফু-ওয়াং সিরামিক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুলাই ২০২১ | 565 বার পঠিত | প্রিন্ট

ডিএসই’র শোকজের কবলে ফু-ওয়াং সিরামিক
Responsive Ad Banner

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ফু-ওয়াং সিরামিকসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১৩ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বলে জানিয়েছে কোম্পানিটি।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৩০ পয়সা । ১৩ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com