ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | 300 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২২ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বিকন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮২ লাখ ৫৯ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০৩ টাকায় লেনদেন হয়েছে।

২৮ কোটি ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫২৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ২৫ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১৬ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ১৫ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা, ফু-ওয়াং ফুডসের ১৩ কোটি ৩০ লাখ ৯ হাজার টাকা এবং ফু-ওয়াং সিরামিকসের ১১ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৮ পিএম | সোমবার, ২২ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com