ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | 262 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ৩০ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের। আজ ডিএসইতে কোম্পানিটির ৪৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকার।

৩১ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডসের ২৯ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ২৬ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা, আইটিসির ২৩ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৩৪ লাখ ২৯ হাজার টাকা, রূপালী ব্যাংকের ১৬ কোটি ৮০ লাখ ৭ হাজার টাকা, ফরচুন সুজের ১৬ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৪২ পিএম | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com