শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ | 230 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৬ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ কোম্পানিটির ৪৪ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার।

২৮ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ২১ কোটি ১১ লাখ ৫২ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ১৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৬২ লাখ ৩৯ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকা, ইউনিক হোটেলের ১৩ কোটি ৬৮ লাখ ২২ হাজার টাকা এবং রূপালী ব্যাংকের ১৩ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com