ব্রেকিং >>
ব্রেকিং >>

বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | 290 বার পঠিত | প্রিন্ট

বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ সময়ের জন্য কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড নেবেন।

আজ ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ২১ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৬৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২৮ পিএম | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com