ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫ | 215 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং ফুডস-এর, যা ডিএসইর দরবৃদ্ধির শীর্ষে অবস্থান নিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ফু-ওয়াং ফুডস-এর শেয়ার দর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে সমতা লেদার-এর শেয়ারে, যার দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৮.৫৫ শতাংশ।

Responsive Ad Banner

তৃতীয় অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা, যা শতাংশের হিসেবে ৭.৫৬ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সন ৬.৮৬ শতাংশ, বারাকা পাওয়ার ৫.৬১ শতাংশ, বিডি থাই ৫.৪৫ শতাংশ,ওরিয়ন ইনফিউশন ৫.৩১ শতাংশ, এশিয়াটিক ল্যাব ৫.২১ শতাংশ ,তাকাফুল ইসলামী ইন্সুরেন্স ৪.৭৯ শতাংশ ও এনআরবি ব্যাংক ৪.৫৯ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৪ পিএম | মঙ্গলবার, ২০ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com