ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | 321 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ৩০ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাটা সু কোম্পানির। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২৯ টাকা বা ২.৯৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৩৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা বা ২.৯৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৪ টাকা ২০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ইজেনারেশন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ২.৯৩ শতাংশ, জুট স্পিনার্সের ২.৯২ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৮৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৮৩ শতাংশ, যমুনা ব্রাংকের ২.৮২ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুায়াল ফান্ডের ২.৭৯ শতাংশ এবং এনআরবি ব্যাংকের ২.৭৭ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৯ পিএম | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com