রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | 410 বার পঠিত | প্রিন্ট

ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। আজ মঙ্গলবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের করে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানিটির কর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ২৩ পয়সা।

Responsive Ad Banner

প্রথম দুই প্রান্তিকে মিলিয়ে অর্থাৎ প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৪২ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৯ টাকা ১৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ১৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৬ টাকা ৭৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com