শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৭ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | 214 বার পঠিত | প্রিন্ট

জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৭ ব্যাংকের
Responsive Ad Banner

মে মাসের তুলনায় জুন’২৪ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৭ ব্যাংকের। ব্যাংকগুলো হলো- সিটি ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক এবং উত্তরা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ব্যাংক : মে মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৮.৩২ শতাংশ, যা জুন মাসে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.২৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩৬.৯৯ শতাংশ থেকে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬.৯২ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ৪.১০ শতাংশ থেকে ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪.২০ শতাংশে।

Responsive Ad Banner

আইসিবি ইসলামিক ব্যাংক : মে মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৬৫ শতাংশ, যা জুন মাসে ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.৬১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২৫.৪২ শতাংশ থেকে ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫.৪৬ শতাংশে।

আইএফআইসি ব্যাংক : মে মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৯৬ শতাংশ, যা জুন মাসে ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৯২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩৮.৫০ শতাংশ থেকে ১.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯.৫৪ শতাংশে।

মিডল্যান্ড ব্যাংক : মে মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.৫৭ শতাংশ, যা জুন মাসে ০.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.১১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ১৩.৮৩ শতাংশ থেকে ০.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.২৯ শতাংশে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক : মে মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩১.৩৩ শতাংশ, যা জুন মাসে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১.৩১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩৫.৬০ শতাংশ থেকে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬২ শতাংশে।

এনআরবি ব্যাংক : মে মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৫২ শতাংশ, যা জুন মাসে ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৪৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২০.৯৩ শতাংশ থেকে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.৯৯ শতাংশে।

উত্তরা ব্যাংক : মে মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩০.০১ শতাংশ, যা জুন মাসে ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯.৯৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩৯.০০ শতাংশ থেকে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯.০৬ শতাংশে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com